শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

অভিনেত্রী শ্রাবন্তীর মা আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রং নাম্বার’খ্যাত অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। তার বয়স ছিলো ৬৮ বছর।

সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে শ্রাবন্তীর মা মারা গেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ ও নির্মাতা চয়নিকা চৌধুরী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মাহমুদা সুলতানা। লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।

অসুস্থ মায়ের সেবা করার জন্য সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি একসময় নাটক-সিনেমার প্রিয়মুখ ছিলেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD