শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অভিষেকেই বিশ্ব রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেই বিশ্ব রেকর্ডের মালিক হন ২৯ বছর বয়সী এ ওপেনার।

অভিষেক ম্যাচে ওপেনার হিসেবে দুই ইনিংসে মিলে (২০০ ও ২৩) রেকর্ড ২২৩ রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েন কনওয়ে।

এখন থেকে ঠিক ৩৯ বছর আগে ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার ওপেনার কেপলার ওয়েসেলস প্রথম ইনিংসে ১৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ মিলে ২০৮ রান করেন।

তবে অভিষেক ম্যাচে যে কোনো পজিশনে রেকর্ড সর্বোচ্চ ৩১৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার লরেন্স রো। তিনি ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কিংসটনে প্রথম ইনিংসে ডাবল (২১৪) আর দ্বিতীয় ইনিংসে (১০০*) সেঞ্চুরি করেন।

অভিষেক টেস্টে ৩০৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রেজিল্যান্ড আরস্কিন ফস্টার। তিনি ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ২৮৭ আর দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD