শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নেটদুনিয়ায় তার নামে ছড়িয়ে পড়া অশ্লীল ‘ফেক’ ভিডিও নিয়ে মুখ খুললেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

যেখানে তিনি লিখেছেন, ‘নেটদুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারা সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’

এসময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ রাশমিকা লেখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটতো, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

এদিকে রাশমিকার এই ভিডিওকাণ্ড নিয়ে মুখ খুলেছেন অমিতাভ বচ্চনও। রাশমিকার ফেক ভিডিওটি ভারতীয় এক সাংবাদিক তার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। যেখানে সেই সাংবাদিক ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। তবে এটি সত্যি রাশমিকা নয়, ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’

সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD