শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

অস্কারজয়ী চিত্রনাট্যকার জেরেমি মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
অস্কারজয়ী চিত্রনাট্যকার জেরেমি মারা গেছেন

রাজনীতির ময়দান থেকে রুপোলি পর্দা সবখানেই ছিল যার অবাধ বিচরণ, সেই কিংবদন্তি অস্কারজয়ী লেখক, সাংবাদিক ও চিত্রনাট্যকার জেরেমি লার্নার মারা গেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জেরেমির ছেলে জেসি লার্নার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে গত ২৪ ফেব্রুয়ারি তার প্রয়াণ হলেও কেন ১২ দিন পর এই খবর প্রকাশ্যে এল, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

জেরেমি লার্নার আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার রাজনৈতিক ড্রামা ‘দ্য ক্যান্ডিডেট’-এর জন্য। ১৯৭৩ সালে এই সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার জিতেছিলেন তিনি। ছবিটি মূলত তার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকেই লেখা।

১৯৬৮ সালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর ইউজিন ম্যাকার্থির স্পিচ রাইটার (বক্তৃতা লেখক) হিসেবে কাজ করেছিলেন লার্নার। সেই অভিজ্ঞতাই তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার নায়ক রবার্ট রেডফোর্ডের চরিত্রে।

চিত্রনাট্যকার পরিচয়ের বাইরেও জেরেমি লার্নার সাংবাদিক হিসেবে ছিলেন সমাদৃত। ‘লাইফ’, ‘দ্য নিউ রিপাবলিক’ এবং ‘হার্পারস’-এর মতো বিশ্বখ্যাত সব সংবাদপত্রে নিয়মিত লিখতেন তিনি।

১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক থেকে শুরু করে মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে তার অজস্র নিবন্ধ পাঠকমহলে আলোড়ন সৃষ্টি করেছিল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD