শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অস্কার উপস্থাপনায় বলিউড দীপিকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যিনি কাজ করেছেন হলিউডের ছবিতেও। এবার সেই হলিউডেরই সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কারের উপস্থাপনার দায়িত্বে তিনি।

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে ২০২৩ সালের অস্কার উপস্থাপকদের নামের তালিকা শেয়ার করেছেন দীপিকা। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘#oscars#oscars95।’

ওই তালিকায় দীপিকা ছাড়াও আছেন হলিউডের ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভ।

সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায় দীপিকার এই পোস্ট। তাকে শুভেচ্ছাবার্তা জানাতে শুরু করেন অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও।

অভিনেত্রী নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে অস্কারের মঞ্চে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন আনিশা লিখেছেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের বাক্সে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

বাংলাদেশের তারিখ মতে, চলতি বছরের অস্কার অনুষ্ঠিত হবে ডলবি থিয়েটারে আগামী ১৩ মার্চ। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ হতে চলেছে। কারণ এবার শুধু একটি নয়, দেশটির তিনটি সিনেমা অস্কার জেতার লড়াইয়ে আছে, অর্থাৎ মনোনয়ন পেয়েছে।

এ বছরের শুরুতে একই বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে লড়ছে। শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে।

তারই সঙ্গে বাড়তি পাওয়া অস্কারে দীপিকার উপস্থাপনা। এর আগে ফিফা বিশ্বকাপের মঞ্চে তিনি ভারতকে গর্বিত করে এসেছেন। এবার আরও একবার তার কাছে সুযোগ এলো বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার। সব মিলিয়ে এবারের অস্কার নিয়ে উচ্ছ্বসিত ভারতীয়রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD