সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে জয় বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

টানা দুই ম্যাচে হারের পর অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি২০ সিরিজে জয়ে ফিরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। জবাবে ব্যাট করতে নেমে ২০ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে অর্ধেকটা কাজ করে দিয়েছেন বোলাররাই। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির ব্যাটারদের মাথাচাড়া দিতে দেয়নি রিপন মন্ডলরা। ২০ ওভারে প্রতিপক্ষকে ১২৪ রানের আটকে রাখতে পারায় ব্যাটারদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।

এই ম্যাচে বল হাতে ৪ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিপন। সমান রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার।

ব্যাট করতে নেমে মারকুটে শুরু করেন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে ৫১ রান করেন তারা। ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। তবে দুর্দান্ত এক ফিফটি হাঁকান জিসান। ৩৬ বলে ৫০ রান করেন ডানহাতি এই ব্যাটার। দুই ওপেনারই জ্যাক স্মিথের শিকার হন।

তিনে নামা পারভেজ হোসেন ইমন করেন ২৪ বলে ২৩ রান। ১৮ বলে ১৭ রান করেন আফিফ। ততক্ষণে বাংলাদেশ প্রায় জয়ের দ্বারপ্রান্তে। এরপর অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৫ রানের সুবাদে জয় নিশ্চিত হয় এইচপির। তার সঙ্গে ১ রানে অপরাজিত ছিলেন শামীম হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD