শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

অ্যাপ ডেভেলপমেন্ট শিখে চাকরির সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের দৈনন্দিন জীবনেই অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোন নামমাত্র একটি যন্ত্র হলেও এর মূল চালিকাশক্তি হলো অ্যাপ। দিন দিন মোবাইল ফোনের ব্যবহার এবং অ্যাপ তৈরির জনপ্রিয়তা বাড়ায় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখায় আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের।

সময়ের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এবং দেশের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার সুযোগ নিয়ে এসেছে বিডিকলিং আইটি লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, যে কেউ কোর্সটি করে চাকরি নিশ্চয়তার পাশাপাশি শতভাগ স্কলারশীপের সুযোগও নিতে পারে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডিকলিং আইটি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালে মোবাইল অ্যাপের ডাউনলোড ছিলো ২০৪ বিলিয়ন, যা ২০২৩ সালের মাঝামাঝিতে এসে ২৯৯ বিলিয়নে পৌঁছাতে পারে। পরিসংখ্যান অনুযায়ী সহজেই অনুমান করা যায়, আগামি দিনে কতোটা জনপ্রিয়তা বাড়বে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের, সেইসঙ্গে কতোটা চাহিদা বাড়বে মোবাইল অ্যাপ ডেভেলপারের।

আরও বলা হয়েছে, কোর্সটির রেগুলার ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। তবে প্রথমবারের মতো বিডিকলিংয়ে কোর্সটি শুরু হওয়ায় ৫০ শতাংশ ছাড়ে মাত্র ১৫ হাজার টাকায় কোর্সটি করা যাবে। প্রশিক্ষণ শেষে বিডিকলিংয়ে জব প্লেসমেন্টের সুযোগসহ থাকছে ১০০ ভাগ স্কলারশীপেরও সুযোগ। যদি কোর্সটি করে খুশি না হন, তবে শতভাগ টাকা রিফান্ড করা হবে।

আগ্রহীরা এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD