সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

অ্যাসেনসিওর রাতে বেনজেমা জাদু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

 

লড়াইটা ঘরের মাঠ আলফ্রেড ডি স্টিফানো স্টেডিয়ামে। কিন্তু ম্যাচের বয়স এক ঘন্টা পার হলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে গোলমুখ খুলেছে রিয়াল মাদ্রিদ। একটি নয়, দুটি নয়, তিন তিনটি গোল করেছে লস ব্ল্যাঙ্কোসরা। তাতে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া। বৃহস্পতিবার লা লিগার ম্যাচটায় রিয়াল জিতল ৩-০ গোলে।

মাদ্রিদ জায়ান্টদের বড় জয়ের নায়ক করিম বেনমেজা। বিরতির পর জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার। বেনজেমার বুড়ো হাড়ের ভেলকির ফাঁকে রিয়ালের হয়ে অন্য গোলটা করেছেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। তবে এক গোল করলেও তিনি অনেকটা আড়াল করে দিয়েছেন বেনজেমাকে।

কারণ ১১ মাস মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন অ্যাসেনসিও। গত বছর জুলাইতে লিগামেন্টের চোট নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিল স্প্যানিশ তরুণ। অস্ত্রোপচারও করানো হয়েছে তার। শতভাগ ফিট হয়ে ফিরতে তার সময় লাগল প্রায় বছর খানেক (৩৩০ দিন)। কাল রাতে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার কয়েক সেকেন্ডের মধ্যে গোল করেন অ্যাসেনসিও।

অ্যাসেনসিও শুধু নিজে গোল করেননি, ৮৬ মিনিটে বেনজেমা যে দুর্দান্ত গোলটা করেছেন, সেটারও রূপকার তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে এটা ফরাসি তারকার ২৪৩তম গোল। এতেই তিনি ছাড়িয়ে গেছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচ নম্বরে থাকা ফেরেঙ্ক পুসকাসকে। বেনজেমার গোলের তিন মিনিট পর লি ক্যাং-ইন লাল কার্ড দেখলে ১০ জনের দলে নেমে আসে ভ্যালেন্সিয়া।

লিগের চলতি মৌসুমে এটা রিয়াল মাদ্রিদের ১৮তম জয়। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল জিনেদিন জিদানের দল। দুই পয়েন্ট বেশি আছে শীর্ষে থাকা বার্সেলোনার। রিয়ালের কাছে হেরে ৪৩ পয়েন্ট নিয়ে আটে নেমেছে ভ্যালেন্সিয়া। তাদের সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে, ৪৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চারে এবং ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে থাকল গেটাফে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD