শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৭০ লাখ টিকা কিনলো পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৭০ লাখ ডোজ টিকা কিনেছে পাকিস্তান। ফেব্রুয়ারি মাস থেকে তারা এই টিকা পেতে শুরু করবে। মার্চ নাগাদ অ্যাস্ট্রাজেনেকা পাকিস্তানে ৬০ লাখ ডোজ সরবরাহ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসাদ উমার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় আসাদ উমার জানিয়েছেন, মার্চের মধ্যে ৬০ লাখ এবং চলতি বছরের মাঝামাঝিতে বাকি টিকাগুলো পেয়ে যাবেন তারা।

মূলত টিকার সুষম বন্টনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ ‘কোভ্যাক্সে’র মাধ্যমে এই টিকা পাবে পাকিস্তান। আর এই টিকা পাওয়ার ব্যাপারে ৮ মাস আগে চুক্তিবদ্ধ হয়েছিল তারা।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পাকিস্তান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে। এদিকে আজ রোববার চীনের তৈরি সিনোভ্যাক টিকার প্রথম চালান (১১ লাখ ডোজ) পাকিস্তানে পৌঁছাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD