শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের কারণে পিছিয়ে গেলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে পিছিয়ে গেলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বছরের জুনের ১০ তারিখে লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তা ৮ দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ১৮ জুন।

আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

১৮ থেকে ২২ জুন ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়েছে। ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে থাকছে। করোনাভাইরাসের কারণে ফাইনালের দুই দলকে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি ফাইনালের দুই দল।

পয়েন্ট টেবিলে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। তবে করোনার কারণে অনেকগুলো খেলা না হওয়াতে আইসিসি হাঁটছে ভিন্ন পথে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সেই হিসেবে ৭১.৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। এ ছাড়া নিউ জিল্যান্ডের জয় ৭০ শতাংশ, অস্ট্রেলিয়ার ৬৯.২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮.৭ শতাংশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD