শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের চেয়ে মুস্তাফিজের কাছে আগে দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : সিদ্ধান্ত নিতে মোটেও সময় নিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার জানালেন, দেশই তার কাছে আগে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে খেলবেন না আইপিএলে।
আইপিএলে দল পেয়েছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজ। টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে গত সোমবার কথা বলেন মুস্তাফিজ। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দেন নাজমুল।
পরদিন নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে মুস্তাফিজ জানান, দেশই তার কাছে আগে।
সবার আগে আমার দেশের খেলা। যদি টেস্ট দলে না থাকি, আমি বিসিবিকে বলবো। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশই আগে। দেশের হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।
এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার জন্য।
২৫ বছর বয়সী মুস্তাফিজ বিসিবির লাল বলের চুক্তিতে ছিলেন না গতবছর। কোনো টেস্ট তাকে খেলানোও হয়নি। তবে এবার ওয়েস্টইন্ডিজের সঙ্গে সিরিজে প্রথম টেস্টে তাকে মাঠে নামানো হয়। শ্রীলঙ্কা সফরেও তাকে দলে রাখার সম্ভাবনা যথেষ্টই।
সাকিবকে ছুটি দেওয়ার পরই বোর্ড জানিয়েছিল, চাইলে যে কাউকে ছুটি দেওয়া হবে। বিসিবি সভাপতি এটিও জানিয়ে দেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ঠিক করা হবে সামনের চুক্তি। যে ক্রিকেটার যে সংস্করণে খেলতে চান, তাকে সেখানেই রাখা হবে। চুক্তিতে সই করলে তা পুরোপুরি মানতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD