আইপিএলে খেলার জন্য পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে মুম্বাই ইন্ডিয়ানসের লাসিথ মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্সের হ্যারি গার্নি দল ছেড়ে দেয়ায় মোস্তাফিজকে নেয়ার জন্য আগ্রহ দেখায় এই দুই দল। এদিকে মুম্বাই মালিঙ্গার বদলে জেমস প্যাটিসনকে নিয়ে নেয়ায় কলকাতার প্রথম পছন্দ ছিলেন মোস্তাফিজ।
কলকাতা এনিয়ে মোস্তাফিজকে মেইল করে। তবে মোস্তাফিজ বিসিবির মাধ্যমে কলকাতা কর্তৃপক্ষকে জানিয়ে দেন, একই সময়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকায় আইপিএলে খেলা হচ্ছে না তার।
এনিয়ে ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেন, হ্যাঁ আইপিএলে (মোস্তাফিজ) খেলার জন্য অফার আসছিল তবে আমাদের একই সময়ে শ্রীলঙ্কা সফর থাকায় ছাড়পত্র দেয়া সম্ভব হয়নি।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আইপিএলের ত্রয়োদশ আসর শেষ হবে আগামী ১০ নভেম্বর। এদিকে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচে সিরিজের প্রথম টেস্ট শুরুর সম্ভাবনা ২৪ অক্টোবর।
মূলত একই সময়ে দেশের খেলার সূচি হওয়ায় আইপিএলে যাচ্ছেন না কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ।
লাইটনিউজ