শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস।

ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান সিমরন হিতমায়ারকে আউট করেন মোস্তাফিজুর রহমান।

এরপর ইনিংসের শেষ ওভারে কাটার মাস্টারকে বোলিংয়ে নিয়ে আসেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন সর্বোচ্চ ২ উইকেট।

মোস্তাফিজের মতো চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন কার্তিগ ত্যাগী। ৩৩ রানে ২ উইকেট নেন চেতন সাকারিয়া।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৪/৬ ( স্রেয়াশ আইয়ার ৪৩, সিমরন হিতমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪; মোস্তাফিজ ২/২২, চেতন সাকারিয়া ২/৩৩)।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD