শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলে যাওয়া ক্রিকেটারদের বাদ দিয়ে প্রোটিয়া দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যারা খেলবেন, তাদেরকে টি- টোয়েন্টি দলে রাখেনি সিএসএ। তবে তাদের ওয়ানডে দলে রাখা হয়েছে। টি- টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন- কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, এনরিচ নর্টি এবং লুঙ্গি এনগিডি।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ হয়েছে অল-রাউন্ডার উইহান লুবে এবং ফাস্ট বোলার লিজাড উইলিয়ামস। লুবেকে শুধুমাত্র টি-টোয়েন্টির দলে এবং উইলিয়ামসকে দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে। এছাড়াও দলে রাখা হয়েছে পেসার সিসান্দা মাগালা। গত বছর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও ফিটনেস সমস্যায় ম্যাচ খেলার সুযোগ হয়নি মাগালার। সেঞ্চুরিয়ানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ এপ্রিল। আর ১০ এপ্রিল জোহানেসবার্গে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিউরান হেন্ডরিক্স, হেনরিক ক্লাসেন, জানেমান মালান, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জন জন স্মাটস, রাশি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, কেশব মাহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, আন্দিলে ফেলুকুওয়াও, লুথো শিপমালা, উয়ান মালদার, সিসান্দা মাগালা, কাইল ভেরেইনি, ড্যারিন ডুপাভিলন ও লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), বিজর্ন ফরচুইন, বিউরান হেন্ডরিক্স, রিজা হেন্ডরিক্স, হেনরিক ক্লাসেন, জর্জ লিন্ডে, রাশি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরিজ শামসি, লুথো শিপমালা, কাইল ভেরাইনি (উইকেটরক্ষক), পিট ফন বিলজন, মিগায়েল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস ও উইহান লুবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD