শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএল জিতে অবসর নিয়ে যা বললেন ধোনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

মাত্র ২ রানেই ফেরত পাঠানো যেত চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসিকে। কিন্তু সাকিব আল হাসানের বলে স্টাম্পিংটা মিস করেন উইকেটকিপার দিনেশ কার্তিক। ২ রানে জীবন পাওয়া ডুপ্লেসি টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দেন ১৯২ রানের সংগ্রহ।

যার আর পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। ফলে ২৭ রানে জয় পেয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

কিন্তু এমন জয়ের পরও ম্যাচ শেষে আলোচনায় ধোনির অবসরের প্রসঙ্গ। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন তিনি টিম ইন্ডিয়ার মেন্টর। এবার কি ব্যাট-বল একেবারেই তুলে রাখবেন? দলকে শিরোপা এনে দিয়ে তা করলে এটা হবে রাজসিক অবসর।

ধোনির হাতে যখন আইপিএল শিরোপা, তখন ঘুরেফিরে আবারও আসলো ধোনির অবসর প্রসঙ্গ। আর এবারো অবশ্য রহস্য রেখেই জবাব দিয়েছেন তিনি।

উপস্থাপক হার্শা ভোগলে সেই প্রসঙ্গ টানলে সরাসরি কিছু না বলে ধোনি জানালেন, তার দল চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় সেটিই করবেন তিনি।

ধোনি বলেন, ‘আমি যেটা আগেও বলেছি, এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুইটা দল আসছে। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় আমাদের সেটা করতে হবে। এটা আসলে আমার তিন চারজনের ভেতরে থাকার ব্যাপার না। এটা একটা শক্ত ভিত্তি তৈরির ব্যাপার যেন ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। আমাদের আগামী ১০ বছর অবদান রাখতে পারে এমন ক্রিকেটারদের দিকে তাকাতে হবে।’

হার্শা ভোগলে ফের ধোনিকে বলেন, ‘আপনি যে লেগেসি রেখে যাচ্ছেন..’ তার কথা শেষ হওয়ার আগেই ধোনি হাসিমুখে জবাব দেন, ‘আমি কিন্তু এখনো ছেড়ে যাইনি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD