শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএল শেষে মুম্বাই বিমানবন্দরে আটক ক্রুনাল পান্ডিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা মুম্বাই ইন্ডিয়ানস। জৈব সুরক্ষা বলয়ে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ আসর শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররাও দেশের পথ ধরেছেন তবে বিমানবন্দরে আটকে গেছেন ক্রুনাল পান্ডিয়া। ভারতীয় গণমাধ্যম জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে গোপনে সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে এসেছেন ক্রুনাল পান্ডিয়া। তাই তাকে সন্দেহ করে আটক ও জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ।

দেশটির শুল্ক গোয়েন্দা অফিস সূত্রে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার সময় ক্রুনাল পান্ডিয়া সোনা এবং বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রেখেছিলেন সঙ্গে। তাই মুম্বাই বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।’

দেশটির নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশ থেকে ভারতে ফেরার সময় সর্বোচ্চ ৫০ হাজার রুপি মূল্যের ২০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসতে পারবেন একজন পুরুষ যাত্রী। নারীর ক্ষেত্রে সেটি সর্বোচ্চ ৪০ গ্রাম (১লাখ রুপি) স্বর্ণ।

তবে ক্রুনালের কাছে এর অতিরিক্ত জিনিস থাকায় বৈধ কাগজ চাওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD