শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিইউতে জ্ঞান ফিরেছে মোশারফের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

জ্ঞান ফিরেছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ক্রিকেটার মোশারফ রুবেলের। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে বাঁ-হাতি এ স্পিনারের শ্যালক ফাহাদ আহমেদ বিষয়টি জানান।

তিনি বলেন, ‘ভাইয়ার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট বৃহস্পতিবার পাওয়া যাবে। এখনও কিছু বলা যাচ্ছে না। কিছুটা আশার আলো যে, তার জ্ঞান ফিরেছে। ডাক্তারে সঙ্গে দু-একটা শব্দ উচ্চারণ করে কথা বলেছেন। আইসিইউতেই আছেন এখনও। সবার কাছে দোয়া চাচ্ছি।’

ক্যানসারে আক্রান্ত এই টাইগার স্পিনার দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। দুইদিন আগে ২২তম কেমোথেরাপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ফলে বুধবার সকালে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে গেলে রুবেলকে স্থানান্তর করা হয় আইসিইউতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD