শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসির মাস সেরা ক্রিকেটার মনোনয়নে সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (৮ আগস্ট) দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়।

নারী ও পুরুষ ক্রিকেটার দুই বিভাগে আইসিসি এই পুরষ্কার দিয়ে আসেছে। সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্টইন্ডিজের হেইডেন ওয়ালশ। আর নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথুজ, স্টাফানি টেলর ও পাকিস্তানের ফাতিমা সানা।

সাকিব জুলাই মাসে দারুণ পারফরম্যান্স করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। দ্বিতীয় ওয়ানডে একাই লড়াই করে জিতিয়েছেন। এই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৯৬ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ২ উইকেট। প্রথম ওয়ানডেতে উইকেট নিয়েছিলেন ৫টি। সবমিলিয়ে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে রান করেছেন ১৪৫, উইকেট নিয়েছেন ৮টি।

এ ছাড়া টি-টোয়েন্টি সিরজে বল হাতে ওভার প্রতি ৭ রান দিয়ে সিরিজ জয়ে রেখেছেন দারুণ অবদান। উইকেট নিয়েছেন ৩টি। ব্যাট হাতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৭ রান, এক ম্যাচে নামতে হয়নি। আর একমাত্র টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে করেছেন ৩ রান; দ্বিতীয় ইনিংসে নামতে হয়নি। বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

আগের মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অনফিল্ড পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের তালিকা নির্ধারণ করে আইসিসি অ্যাওয়ার্ডস নমিনেশন্স কমিটি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তারা, ৯০ শতাংশ ভোট থাকে তাদের হাতে। শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ।

আইসিসির ডিজিটাল চ্যানেলগুলোতে প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সাকিব নাকি মার্শ-হেইডেন কে হবে মাসসেরা জানা যাবে আগামী সপ্তাহেই। উল্লেখ্য গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিম আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার পালা সাকিবের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD