শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসি নয়, আমিই ক্রিকেটের বস: গেইল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নিজেকে ‘ইউনিভার্স বস’ বলেই দাবি করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। এক সময় তার ব্যাটেও ‘ইউনিভার্স বস’ লেখা স্টিকার থাকত।

তবে আইসিসির বাধায় ইউনিভার্স লেখাটি বাদ দিতে হয়েছে। এখন তার ব্যাটে শুধু ‘দা বস’ স্টিকার থাকে।

তবে মাঠের ভেতরে-বাইরে এই তারকা মজা করে বললেন, আইসিসির নিদের্শনা মেনে চললেও ক্রিকেটের সত্যিকারের বস তিনি নিজেই।

ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগানো থেকে বছর দুয়েক আগে থেকেই গেইলকে বিরত রেখেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার পলিসি অনযায়ী, ক্রিকেটাদের পোশাকে বা ক্রিকেট সামগ্রীতে ব্যক্তিগত ব্র্যান্ডিং ও কোনো বার্তার সুযোগ নেই।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির পর পুরনো সেই প্রসঙ্গ আবার জিজ্ঞাসা করা হয় গেইলকে।

৭ ছক্কায় ৩৮ বলে ৬৭ রান করে ম্যাচ জিতিয়ে গেইল বললেন তার ব্যাটের স্টিকার নিয়ে। তিনি বলেন, এখানে শুধু লেখা ‘দা বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’

‘তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু ‘দা বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’

তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে গেছে প্রথম তিন ম্যাচেই।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট লুসিয়ায় এই ম্যাচে ২০ ওভারে অস্ট্রেলিয়া করতে পারে ১৪১ রান। গেইলের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩১ বল বাকি রেখেই।

৭ ছক্কা ও ৪ চারে ৩৮ বলে ৬৭ রান করে ম্যাচের সেরা গেইল। এই ইনিংসের পথে টি-টোয়েন্টিতে (আন্তর্জাতিক ও ঘরোয়া) প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানও পূর্ণ হলো তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD