মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

আইস-হেরোইনসহ ৬২ জনকে গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

আইস-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনার জেরে তাদেরকে গ্রেফতার করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১৩২ পিস ইয়াবা বড়ি, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD