বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগরতলায় ১১ বাংলাদেশি আটক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের দায়ে তাদের আটক করা হয়। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এল ডারলং সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

ভারতের পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এল ডারলং বলেন, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে আগরতলা শহরের রামনগর ৫নং এলাকা থেকে আর্মি ইন্টেলিজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পরে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়- কাজের সন্ধানে তারা ত্রিপুরায় প্রবেশ করেছেন। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করেন। তবে আটকদের কাছে পাসপোর্ট-ভিসা বা কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রকৃতপক্ষে কি কারণে তারা এসেছে তা জানার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD