মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

আগামীকালের দিনটি তোমাদের, তোমরা ইতিহাস গড়তে চলেছো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীকালের দিনটি তোমাদের। তোমরাই রক্তের বিনিময়ে এই দিনটি অর্জন করেছো। তাই দৃঢ়তার সঙ্গে লাইনে দাঁড়াবে; কোনো ভয় বা রক্তচক্ষু পরোয়া করবে না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারুণ্যের উদ্দেশ্য এসব কথা লিখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি আরও লেখেন, আগামীকাল তোমরা ইতিহাস গড়তে চলেছো। তাই সারাদিনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি তুলে ও ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বকে তোমাদের এই ভোট উৎসব-এর কথা জানিয়ে দাও।

জামায়াত আমির বলেন, তোমাদের ভোট কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই। আর তোমার মুঠোফোন ব্যবহারের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতাও কারো নেই। এগুলো তোমার নাগরিক অধিকার। তাই বুদ্ধিমত্তার সাথে তোমার মোবাইলের সর্বোত্তম ব্যবহার কর। তবে খেয়াল রেখো, ভোটকেন্দ্রের গোপন কক্ষের (Voting Booth) ভেতরে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের রাতে জামায়াত আমিরের এমন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। মন্তব্যের ঘরে অনেকেই ইতিবাচক মন্তব্য করেন।

সাইদুল করিম আফনান নামে একজন লিখেছেন, এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হবে প্রায় চার কোটি তরুণ প্রজন্মের নতুন ভোটার। ওরা যেদিকে হেলবে নির্বাচনও সেদিকেই মোড় নেবে।

তরিকুল হাসান লেখেন, তারুণ্য, সিদ্ধান্ত তোমাদের হাতে। আগামীর বাংলাদেশ গড়ার শক্তি আজ তরুণদের হাতে। স্বপ্ন, সাহস আর সততার পথেই হোক প্রথম পদক্ষেপ। তারুণ্যের প্রথম ভোট হোক ইনসাফের পক্ষে। ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে আমরাই গড়বো একটি সুন্দর ভবিষ্যৎ। সময় এখন তারুণ্যের। সময় এখন সঠিক সিদ্ধান্তের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD