সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘে জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ, লিটারে বৃদ্ধি ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন

আগামীকাল থেকে ইরানে মসজিদ খুলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

 

করোনাভাইরাসে যে কয়টি দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান তার মধ্যে অন্যতম। তবে গত কিছু দিন ধরেই দেশটিতে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এই অবস্থায় আগামীকাল সোমবার থেকে দেশটিতে খুলতে যাচ্ছে মসজিদ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে মার্চের মাঝামাঝি সময়ে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। তবে দিন দিন পরিস্থিতির উন্নতি হওয়ায় সে অবস্থা থেকে সরে আসছে তেহরান।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে এখন মসজিদগুলো খুলে দেয়া হবে। তবে সব মসজিদ নয়, বরং ১৩২টি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকায় মসজিদ খুলে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত ইরানে সাড়ে ৯৭ হাজারের মতো মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। পাশপাশি সুস্থ হয়েছেন ৭৮ হাজারের বেশি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD