শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগে দেশের খেলা, পরে ফ্র্যাঞ্চাইজি লিগ: আকরাম খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলা নিয়ে কাঁদা ছোঁড়াছুড়ি কম হয়নি। স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

ভবিষ্যতে তেমনটা আর হচ্ছে না। নতুন চুক্তি পত্রে শর্ত ছিল, জাতীয় দলের চুক্তিতে থাকলে বোর্ডের বিপরীতে কোনও লিগে চুক্তি করা যাবে না।

এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান ‘ক্রিকবাজ’-কে জানান, ক্রিকেটাররা চুক্তি মেনে নিয়েছে। এতে করে জাতীয় দলের খেলা থাকাকালীন বিদেশি কোনও লিগে খেলতে পারবে না।

এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) খেলোয়াড় নিলামে রয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার। মূলত এর পরই সামনে আসে ব্যাপারটি।

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবার কথা রয়েছে আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। আর এই সময়ে রয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ খেলবে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ। বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডেরও।

এ নিয়ে আকরাম খান বলেছেন, “আগে দেশের খেলা, পরে অন্যান্য লিগ। এলপিএলের শুরুতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ থাকায় কিছু ম্যাচ খেলতে পারবে না। এছাড়াও বেশ কিছু খেলা রয়েছে। যেটুকু সুযোগ পাবে সেটুকুতে খেলতে সমস্যা নেই।

ক্রিকবাজকে আকরাম খান আরও জানান, “যে সকল ক্রিকেটার নতুন চুক্তিতে থাকছেন তাদের সকলেই তিন ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত বলে জানিয়েছে। এতে করে জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্যত্র খেলার কোনোও সুযোগ নেই।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD