শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আঙুল কেটে আহত সানিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

লকডাউনে শুটিং বন্ধ থাকায় সময় কাটাতে নানান কাজে নিজেদের ব্যস্ত রেখেছিলেন বলিউড তারকারা। নায়িকাদের বেশিরভাগই রান্নাঘরে ছিলেন। তবে সানিয়া মালহোত্রার জন্য অভিজ্ঞতাটা সুখকর হলো না।

গত ১৪ মে বলিউডের এই অভিনেত্রী আচার বানাতে গিয়েছিলেন। কিন্তু নিজের হাত কোথায় রেখেছেন তা খেয়াল না করেই চালিয়ে দিয়েছেন ব্লেন্ডারের সুইচ। এ সময় কেটে যায় তার হাতের একটি আঙুল। ক্ষত এতোটাই বেশি ছিলো যে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, লকডাউনে বাড়িতে একাই ছিলেন সানিয়া মালহোত্রা। দুর্ঘটনার পর এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করেন তিনি। পরে ওই বন্ধু তাকে নিয়ে যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখানে পৌঁছানোর পর প্রথমে সানিয়ার কোভিড-১৯ টেস্ট করা হয়। সেটি নেগেটিভ এসেছে। এরপর তার হাতে অস্ত্রোপচার করা হয়। সানিয়া মালহোত্রার নতুন ছবি হলো শকুন্তলা দেবীর বায়োপিক। এতে বিদ্যা বালান আছেন নাম ভূমিকায়। তার মেয়ের চরিত্রে দেখা যাবে সানিয়াকে। ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD