রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু

আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বিমান অফিসের সামনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

টিকিটের জন্য কারওয়ান বাজারের সাউদিয়া এয়ারলাইন্স ও মতিঝিলের বিমান অফিসের সামনে আজও জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। তবে ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম।

শুক্রবার সকাল ১০টা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের C সিরিয়ালের ১০০ টিকিট দেয়া হচ্ছে আজ। এছাড়া D ও E সিরিয়ালের ২০০ জনের মধ্যেও অনেকে টিকিট পাওয়ার আশায় উপস্থিত হয়েছেন সাউদিয়া এয়ারলাইন্সের সামনে। এছাড়া আগামী ৪ অক্টোবর ইয়োলো কালারের ১ হতে E-৩৫০ টি টোকেন দেয়ার কথা রয়েছে সাউদিয়া এয়ারলাইন্সের টিকিটের জন্য।

এদিকে, হঠাৎ টিকিট বিক্রি কমিয়ে দেয়ায় সিন্ডিকেট করার অভিযোগ তুলেছেন প্রবাসীরা।

তারা বলছেন, মোটা অংকের টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাচ্ছে অনেকে। ফলে সাধারণ প্রবাসীদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। টিকিট, ভিসা জটিলতা নিরসন ও আকামার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD