শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আজও ৮ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকালও (মঙ্গলবার) সমান সংখ‌্যক মৃত‌্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন মোট ২৯ হাজার ৫৩ জন।

১ মার্চ সকাল ৮টা থেকে ২ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৭৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল বিভাগে ২ জন রংপুর বিভাগে ২ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগে কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD