শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

ওপার বাংলায় ধারাবাহিক সিরিয়ালের পরিচিত মুখ সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও।

সৌমিতৃষা যে কৃষ্ণভক্ত সে কথা কারোই অজানা নয়। তবে শুধু নিজ ধর্মই নয়, সব ধর্মের প্রতিই সম্মান দেখাতে কোনওদিন ভোলেন না এই অভিনেত্রী। এবার সেই ঝলকই দেখা মিলল তার এক মন্তব্যে।

শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তার এক মুসলিম ভক্ত লেখেন, ‘যদিও আমি একজন মুসলিম।

তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।’

ভক্তের সেই মন্তব্যের উত্তরে সৌমিতৃষা লেখেন, ‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।’

সৌমিতৃষার এই মন্তব্য মন জিতেছে সকলের। বাংলাদেশেও তার ভক্তসংখ্যা কম নয়। তারাও অভিনেত্রীর ভাবনার প্রশংসা করেছেন। সৌমিতৃষা যে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল, সে প্রমাণই মিলেছে এই বক্তব্যে।

এর আগেও সৌমিতৃষার মন্তব্য শোনা গেছে বাংলাদেশ বন্দনা। এমনকি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করারও আগ্রহ দেখিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমিতৃষা কুন্ডুর ছবি ‘১০ই জুন’। যেখানে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস। যদিও এই সিনেমার প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিতৃষা। এই মুহূর্তে কালরাত্রি ২-র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD