রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ মহানবমী, ভক্তদের মনে বিষাদের সুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

আজ রবিবার (২৫ অক্টোবর) মহানবমী। আগামীকাল (২৬ অক্টোবর) কৈলাশে ফিরে যাবেন দুর্গতিনাশিনী। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই আজ মন খারাপের পালা, উৎসবে বাজতে শুরু করেছে বিষাদের সূর।

নবমীতে সকাল ৫টা ১৭ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। এদিন অগ্নিকে প্রতীক করে আহুতি দেয়া হয় দেবীকে। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। তাই নবমী রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে।
তবে করোনার কারণে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উৎসব সংশ্লিষ্ট বিষয় পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হয়েছে। আজ নবমীর দিনে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ এড়ানো হয়েছে। সে সঙ্গে সন্ধ্যায় আরতিও বন্ধ থাকবে।

সারাদেশে এবার ৩০ হাজার ২১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার জন্য রাজধানীতে প্রস্তুত হয় ২৩২টি মণ্ডপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD