বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

আজ ৪০০ জনকে টিকিট দেবে সাউদিয়া এয়ারলাইন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

গত ক’দিনের মতো টিকিটের জন্য সৌদি প্রবাসীরা ভিড় করছেন কাওরান বাজারের সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। একই আবস্থা মতিঝিলের বিমান আফিসেরও।

মঙ্গলবার ২৩০১ থেকে ২৭০০ সিরিয়ালের টোকেনধারী অর্থাৎ ৪০০ জনকে টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ালাইন্স। এদিকে ৪ অক্টোবর থেকে নতুন টোকেন দেয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা অনেকেই না জানায় টোকেন নিতে এসে ভোগান্তিতে পড়েছেন।

আবার যাদের ভিসার মেয়াদ কাল শেষ হবে তারা আছেন উৎকণ্ঠায়। কারণ, টিকিট পাওয়ার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে উঠতে হবে ফ্লাইটে। তাই, ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বিমান অফিসে সকাল ১০টা থেকে শুরু হয় টিকিট দেয়া। যাদের ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিরতি টিকিট কাটা ছিল তাদেরই আজ টিকিট দেয়া হচ্ছে। আজ যারা টিকিট পাচ্ছেন তাদের ফ্লাইট ১ অক্টোবর। যারা টিকিটের জটিলতায় পড়েছেন তারাই বিমান অফিসের সামনে জড়ো হয়েছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়ছে তারা ১ হাজার ৪শ ৪৩ জনকে তিনটি ফ্লাইটে পাঠাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD