সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকার বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চলতি আগস্ট মাসের প্রথম আটদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ২৫০ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

আজ রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্টের প্রথম আটদিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৯ লাখ ৫০ হাজার ডলার।

এই আটদিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২০ কোটি ৫১ লাখ ৫০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক মাধ্যমে এসেছে ১০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে সাত কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে সাত কোটি দুই লাখ ১০ হাজার ডলার এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD