শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :

আদালতে চিত্রনায়িকা পরীমণি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য বুধবার (০১ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিনের আদালতে এ মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।

এদিন সকাল ১০টার দিকে আদালতে যান পরীমণি।

এ মামলায় শহিদুল আলম নামে এক আসামি পলাতক রয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD