বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

আদালত চত্বর থেকে পালাল আসামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বগুড়ায় আদালত চত্বর থেকে শাহিদ ওরফে মিরপুর নামে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শাহিদ ওরফে মিরপুর (২০) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁনপাড়া এলাকার নুর আলম ওরফে নুরবাদের ছেলে।

জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয় জনতা শাহিদকে আটক করে। এরপর সদর ফাঁড়ির এএসআই নুরুজ্জামান ফোর্সসহ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় আদালতে পাঠায়। কিন্তু আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থান থেকে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় সন্ধ্যা ৬টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়।

বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আবারও গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD