শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের শেষ দিনের খেলা চলছিল আজ। বৃষ্টির কারণে খেলা যখন বন্ধ তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও।

তাতে দেখা যায়, ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে আলাপ করছেন অশ্বিন।

তাদের কথোপকথনের একপর্যায়ে হঠাতই অশ্বিনকে জড়িয়ে ধরেন কোহলি। এ সময় অশ্বিনকে নিজের চোখ মুছতেও দেখা যায়। কোহলি এবং অশ্বিনের মধ্যকার এমন আবেগঘন মুহূর্ত দেখেই ক্রিকেটপ্রেমীরা ধারণা করেছিলেন, অশ্বিনের অবসরের ঘোষণা হয়তো আসছে শীঘ্রই। তবে তা যে
এতো দ্রুত আসবে তা হয়তো অনেকেই ধারণা করেননি।

ব্রিসবেনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দেয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপর বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি, ফলে ড্র হয় ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

দিয়েছেন অশ্বিন। উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে ভারতের একাদশে ছিলেন না এ স্পিনার।

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অশ্বিন খেলেছেন কেবল ১ ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি একাদশে থাকলেও দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন কেবল ১ উইকেট। এছাড়া ব্যাট হাতে করেছেন দুই ইনিংসে ২৯ রান। এরপর তৃতীয় টেস্টে তার বদলে দলে নেয়া হয় রবীন্দ্র জাদেজাকে।

স্পিন কিংবদন্তি অশ্বিন ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ১০৬ ম্যাচ খেলে ৫৩৭ উইকেট নিয়েছেন তিনি। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অনিল কুম্বলের। ব্যাট হাতে সাদা পোশাকে অশ্বিন করেছেন ৩ হাজার ৫০৩ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD