সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন র‌্যাচেল প্রিয়েস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক র‌্যাচেল প্রিয়েস্ট। ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এই ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যান।

তবে জাতীয় দল থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ার নারী জাতীয় ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) খেলবেন প্রিয়েস্ট। তাসমানিয়ার সঙ্গে চুক্তি আছে কিউই এই নারী ক্রিকেটারের।

প্রসঙ্গত, নিউ জিল্যান্ড নারী দলের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে ৮৭টি ওয়ানডে খেলে ১৬৭৪ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৮৭৩ রান করেছেন ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে। এই দুই ফরম্যাটে ২ সেঞ্চুরির পাশপাশি আছে ১১ ফিফটি। আর গ্লাভসবন্দী করেছেন ১৬৫ উইকেট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD