সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

আবারও প্রচারে আসছে সুশান্তের সেই ধারাবাহিক ‌’পবিত্র রিস্তা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

ছোট পর্দার দর্শকদের মন অনেক আগেই জয় করে নিয়েছিলেন সুশান্ত। ‌’পবিত্র রিস্তা’ ধারাবাহিকটিই সুশান্তকে প্রথম পরিচিতি দিয়েছিল অভিনয় জগতে। আর দর্শকরাও তার অভিনয় অনেক পছন্দ করেছিলেন। এরপর সিনেমায় পা রেখে বেশ এগিয়ে চলেছিলেন। গত ১৪ জুন তার মৃত্যুতে সব থমকে গেছে।

তার মৃত্যু তদন্ত করছে পুলিশ। এর মধ্যে দীর্ঘ ১১ বছর পর আবরও প্রচারে আসছে সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে জুটির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’। এটা দেখা যাচ্ছে অনলাইন প্লার্টফর্ম জি ফাইফ-এ।

২০০৯ সালে জি টিভিতে শুরু হয়েছিল একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় তৈরি হয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’। আর এই ধারাবাহিকটির জন্যই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মানব ও অর্চনা ওরফে সুশান্ত-অঙ্কিতা।

তারপর থেকে এখন পর্যন্ত মানুষের মনে তারা মানব-অর্চনা হয়েই আছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার আলোচনায় উঠে আসছে সুশান্ত অভিনীত ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকটি।

ধারাবাহকটির একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একতা কাপুর লেখেন, তিনিই সুশান্তকে প্রধান চরিত্রে অভিনয় করানোর জন্য রাজি করিয়েছিলেন। আর পরবর্তীকালে এই শো টিআরপি-তে শীর্ষস্থানে উঠে আসে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD