শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আবারও লকডাউনে মালয়েশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : তৃতীয় দফা করোনা সংক্রমণ রোধে আবারও লকডাউনের ঘোষণা দিলো মালয়েশিয়া। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।

সোমবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) মধ্যরাত থেকে এটি কার্যকর হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ লকডাউন। নতুন করে ঘোষিত এ এমসিও গেল মার্চের মতোই কঠোরভাবে পর্যবেক্ষণ করবে সরকার।

ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে ধর্মীয় উপাসনালয়, খেলাধুলা, ক্লাব, বারসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান। কুয়ালালামপুর, সিলাঙ্গড়, পেনাং, পুত্রাজায়া, মালাক্কা, জোহর ও সাবাহ’র জন্য প্রযোজ্য এমসিও।

দুই সপ্তাহের এমসিও শেষ হলে পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময়ের মধ্যে সব ধরনের ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে পদক্ষেপ না নিলে মার্চ থেকে প্রতিদিন গড়ে ৮ হাজার করে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যাবে বলে হুঁশিয়ারির পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

উল্লেখ্য, তৃতীয় দফা সংক্রমণে দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এছাড়া ৭ জানুয়ারি করোনা সংক্রমণ সর্বোচ্চ ৩ হাজার ছাড়ালে নড়েচড়ে বসে সরকার।

এদিকে, সোমবার মালয়েশিয়ায় ২ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪ জন।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD