সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

আবারো বাড়লো পশ্চিমবঙ্গের লকডাউনের সময়সীমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো লকডাউন এর সীমা। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার (৮ জুন) সন্ধ্যায় তাঁর কর্মস্থল নবান্নে সাংবাদিকদের সামনে নিয়মিত ব্রিফিংয়ে সময় এই ঘোষণা দেন। মমতা বলেন, যেরকম চলছিল ঠিক সেরকম টি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এর আগে ১৪ জুন পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেছিলেন মমতা।

যদিও ভারতে এই মুহূর্তে লকডাউন পর্বের পর আনলক ১ শিরোনামের লকডাউন চলছে।  লোকাল ট্রেন এবং মেট্রোরেল ছাড়া দেশটিতে মোটামুটি সব ধরনের গণপরিবহন চলছে।

৮ জুন সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সব দপ্তর খুলে গেছে, এমনকি খুলে দেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি দপ্তরে ৭০% কর্মী নিয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চালানো হবে কার্যক্রম।

৩০ জানুয়ারি প্রথম কোভিড শনাক্ত হয়। এর প্রায় আড়াই মাস পর ২৫ মার্চ থেকে দেশটিতে শুরু হয় লকডাউন। চার দফায় ৬৮ দিনের লকডাউন শেষ করে দেশটিতে এখন চলছে এক শিরোনামের কর্মসূচি।

তবে যে মুহূর্তে দেশটি স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সেই মুহূর্তে বিশ্বের করোনা আক্রান্ত নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। প্রায় আড়াই লাখ মানুষের শরীরে মিলেছে এই ভাইরাস। মারা গেছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৭০ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD