বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আবুধাবী থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

করোনাভাইরাসের কারণে আবুধাবীতে আটকে পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

বুধবার (১ জুলাই) আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ২টায় ১৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে। এর আগে ৩০ জুন আবুধাবী থেকে ১৪০ জন যাত্রী ঢাকায় নিয়ে আসে ইউএস বাংলা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক, জনসংযোগ কামরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

​কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে বুধবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতোধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী ও দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD