সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করব: তাসনিম জারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচিত হলে সৎ থাকা সম্ভব হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক ‘বড় ভাই’ বা ‘নেতা’দের দাপট থামানো যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে, তার মূল লড়াইয়ের পথ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া।

তিনি লেখেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় পাবলিক এক্সপোজারকে। কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করে জনসম্মুখে তুলে ধরা হলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে।

তাসনিম জারা বলেন, এই কাজ করার জন্য প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তার আছে।

প্রথমত, এভিডেন্স কীভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়—সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তার রয়েছে।

তিনি আরও লেখেন, আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করব। পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যেতে পারে, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি করা সম্ভব, তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও তা পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD