শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করছি: আইজিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পরিদর্শন শেষে ঘটনাস্থলেই গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলেন তিনি।

ঘটনার পরের দিন সোমবার (২৮ জুন) সকালে পরিদর্শনে এসে আইজিপি বলেন, ‘এখানে বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল, একমুখী ধ্বংসযজ্ঞ, বোমা বা নাশকতা হলে চর্তুমুখী বিস্ফোরণ হতো। এটা দেখে মনে হচ্ছে কোন নাশকতা নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বোম্ব ও এক্সপ্লোশান ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখা হবে। পুলিশের স্পেশাল ইউনিটও ঘটনাটি তদন্ত করবে। তবে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করছি। এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না।

গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখনও ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD