শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘আমাকে শ্বশুর ডাকবে না’, জামাতাকে কেন বললেন শহীদ আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন বর্তমান ক্রিকেট দলের সিমার শাহিন শাহ আফ্রিদি। গত ফ্রেব্রুয়ারিতে আনসা আফ্রিদিকে কালমা পড়ে ঘরে তুলে নিয়েছেন এই পেসার।

শ্বশুর বাড়ির সঙ্গে চমৎকার সম্পর্ক শাহিন আফ্রিদির। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অতিথি হয়ে এসেছিলেন আফ্রিদি ও তার জামাতা। সেখানে আফ্রিদি জামাতাকে শ্বশুর ডাকতে বারণ করেন। যদিও আফ্রিদি মজা করে এ কথা বলেন। তার এ কথায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

কেন আফ্রিদি জামাতাকে এ কথা বলেছেন তারও ব্যাখ্যা পাওয়া গেছে। সম্প্রতি আফ্রিদি লিজেন্ড লিগ ক্রিকেট ট্রফি খেলেছেন।

সেই স্মৃতি সামনে এনে আফ্রিদি শাহিনকে বলেন, তুমি আমাকে শ্বশুর ডাকবে না। তোমার মুখ থেকে আমি এ ডাক শুনতে চাই না। তুমি যদি পিএসএল ট্রফি জিততে আমিও কাতারে লিজেন্ড লিগ ক্রিকেট জিততাম।

প্রসঙ্গত, পিএসএল ফাইনালে শাহিনের দল লাহোর কালান্দার্স শেষ বলে মুলতান সুলতানসের সঙ্গে হেরে যায়। সেটি নিয়ে মজা করেই আফ্রিদি এ কথা বলেন।

তথ্যসূত্র: জিওনিউজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD