শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না: জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পাননি। তারা যে ভোট পেয়েছে, সেই ভোট নেওয়া হয়েছে বিভিন্ন কায়দায়। এবার সেই কায়দাগুলো চিনে নিয়েছি আমরা। আগামীতে সবাই মিলে সব ঘাটে শক্ত পাহারা দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা মানুষকে আহ্বান করেছিলাম, সংস্কার এবং নতুন বাংলাদেশের পক্ষে ‘ভোট’ দিতে। যারা ক্ষমতায় আছেন, তারা বলেছিলেন ‘না’ ভোট দিতে। ৬৯ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এটা প্রমাণ করে, তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পাননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। অথচ এটিই মানুষের সবচেয়ে বড় অধিকার। আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা ভোট হরণ থেকে সরে এলে আমরা তাদের আরেকবার অভিনন্দন জানাব। তারা যদি জনগণের ১০০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়, তখনো তাদের আমরা অভিনন্দন জানাব। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে ভোট হরণ দেখতে চাই না আমরা।

তিনি বলেন, আমাদের এমপি-মন্ত্রীরা প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না—আমরা এগুলো বলেছিলাম। সরকারও একই ঘোষণা দিয়েছে—তাদের অভিনন্দন। আমরা বলেছিলাম, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনা হবে। সরকারও এটি গ্রহণ করেছে—অভিনন্দন তাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD