শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য: রানি মুখার্জি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে অবশেষে ধরা দিল কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন রানি। এ সম্মাননা হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। পুরস্কারটি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন রানি মুখার্জি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এ সিনেমাটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা দূরে যেতে পারে।

অভিনেত্রী বলেন, একজন অভিনেতা হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এ সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমার এ পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সবসময় এ মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলেন।

তিনি বলেন, আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমি মন থেকে বিশ্বাস করি, তিনি আমার সঙ্গেই আছেন। আমার এই পথচলায় আমার মা-ও সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। তার শক্তিই আমাকে এ ধরনের একটি সিনেমা দর্শকদের সামনে আনতে সাহায্য করেছে বলে জানান রানি মুখার্জি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD