শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘আমার মতো বহু মেয়েকে হেনস্থা করেছে সালমান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের পোস্টার শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করেছেন তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সবার উদ্দেশে তার অনুরোধ, ওকে পুজো করা বন্ধ করুন।

সোমি আলির সঙ্গে সালমান খানের সম্পর্কের কথা একটা সময় বেশ চর্চিত ছিল বলিউডে। তবে এ পোস্টে তিনি সরাসরি সালমানের নাম নেননি। তবে তার পোস্টের ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন অভিযোগের তীর সালমান খানের দিকেই।

সালমানের সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, একটা নারী নিগ্রহকারী। শুধু আমাকে না, সকলকেই নিগ্রহ করেছে। আমার মতো অনেক মেয়েকে সে হেনস্থা করেছেন। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা ‘স্যাডিস্টিক সিক’। আপনাদের কোনো ধারণাই নেই।

‘স্যাডিস্টিক’ কথাটির অর্থ হলো, এমন একজন নির্দয় মানুষ যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ইচ্ছে করে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে। এছাড়া পোস্টে ‘ওমেন বিটার’ শব্দটিও ব্যবহার করেছেন সোমি। যার অর্থ হল, মেয়েদের মারধর করা।

এখন প্রশ্ন হলো, কাকে এমন সাংঘাতিক বিশেষণে ভূষিত করলেন সোমি? তাঁর পোস্টের ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী, ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র নায়িকা। কিন্তু সোমির নিশানায় ছিলেন একজন পুরুষ। অনেকেই বলছেন সালমানের কথাই বলতে চেয়েছেন সোমি আলি।

এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি গানের দৃশ্য পোস্ট করেই এর আগে একই ধরনের কথা লিখেছিলেন সোমি আলি। বলেছিলেন, ‘বলিউডের হার্ভে উইনস্টেইন! তোমার মুখোশ একদিন ঠিক খুলবে। যে নারীদের তুমি নিগ্রহ করেছ তারা সকলে একদিন ঠিক সামনে আসবে আর সব কিছু ফাঁস করে দেবে। ঠিক ঐশ্বর্য রাই বচ্চনের মতো।’

তবে এতকিছু বললেও সরাসরি সালমনের নাম করেননি সোমি।

সূত্র: পিঙ্ক ভিলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD