শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আমার মতো মারপিট বলিউডের কোনো নায়িকা করেনি : ক্যাটরিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ইতিমধ্যে সালমান খানের নতুন ছবি টাইগার ৩ -এর অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনাকে দেখে হইচই পড়ে যায় বলিপাড়ায়। মারপিটের দৃশ্যে ক্যাটরিনার ফিটনেস দেখে হতবাক অন্যান্য অভিনেত্রীরা।

বলিউডের দাবাং খান সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন সালমানও নিজেও। এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ‘টাইগার ৩ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটি ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। তাই ছবি শ্যুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল অভিনেত্রীকে।

তিনি বলেন, এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনো অভিনেত্রী এর আগে এমন দৃশ্যে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD