মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

আমিরাতে ঈদের জামাত হচ্ছে না, ঘরেই পড়তে হবে নামাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

সংযুক্ত আরব আমিরাতে মসজিব বা ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। চলমান করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঈদুল ফিতরেও মসজিদ বা ঈদগাহে জামাত নিষিদ্ধ ছিল। ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহার নামাজও ঘরোয়া জামাত বা পারিবারিক জামাতের মাধ্যমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, আমিরাতে এখনো গণজমায়েত বা পাবলিক গেদারিং নিষিদ্ধ। কেউ যদি গণজমায়েত করে, তবে তাকে ১০ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। এ ছাড়া ওই গণজমায়েতে যে বা যাঁরা অংশ নেবে তাদের প্রত্যেককে পাঁচ হাজার দিরহাম করে জরিমানার বিধান রাখা আছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD