শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আমি অনেক খুশি হয়েছি : পূজা চেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। খুব অল্প সময়েই নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জ্বীন’।

পূজা বলেন, সব অভিনেতা অভিনেত্রীর একটি স্বপ্ন থাকে যে, সে সব ধরনের চরিত্রের কিছু কাজ করবে। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল, আমিও ভিন্ন ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করব। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

তিনি আরও বলেন, শুরুতেই শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে। সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার ‘নূরজাহান’ এবং ‘পোড়ামন ২’; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর অনেকগুলো সিনেমা করলাম। যেমন- ‘দহন’, ‘প্রেম আমার ২’, এই দুটি সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে, আমি একটু অবাক হই। এর আগেই বলেছিলাম, আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব, আমি অনেক খুশি হয়েছি।

‘জ্বীন’ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘জ্বীন’ সিনেমাটির সঙ্গে আমি সেই শুরু থেকেই যুক্ত। সিনেমাটির কাজও খুব সুন্দরভাবেই শেষ করেছি। ‘জ্বীন’-এর কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর ও কলাকুশলীরা- সবাই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। খেয়াল করেছি, আমাদের প্রিয় দর্শকরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাই বলতে চাই, আমাদের সবার আগ্রহের সিনেমা এবং সকল অপেক্ষার পালা অবসান ঘটিয়ে ‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে।

তিনি যোগ করেন, সব শেষে এইটুকুই বলতে চাই, আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি, আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD