শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আমি নির্বাচন না করলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতে হবে : ফেরদৌস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিকল্প দেখছেন না চিত্রনায়ক ফেরদৌস। ফলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে তাকে দেখা যাবে কী না- সে বিষয়ে সন্দেহ থাকলেও ফেরদৌসের সাফ উত্তর, প্রধানমন্ত্রীকেই আবারও ক্ষমতায় আনতে হবে।

একটা লম্বা সময় ধরেই আওয়ামী লীগের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ফলে তাকে ঘিরে রয়েছে দলটির হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন। এমনকি কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়নও চেয়েছিলেন তিনি।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী জাতীয় নির্বাচনে ফেরদৌসকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যাবে কী না? এ বিষয়ে এই চিত্রনায়ক বলেন, ‘নির্বাচন করলে তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই প্রচারণা করব। আমি নির্বাচন করি বা না করি প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেখুন, বর্তমান সময়ে দেশের যে উন্নয়ন তা বলার অপেক্ষা রাখে না। সবই দৃশ্যমান। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে।

ফেরদৌস আরও বলেন, ‘আমার সংসদ নির্বাচন করাটা বড় ব্যাপার না। তবে আমি নৌকার প্রচারণায় থাকব এটাই বড় কথা। আওয়ামী লীগের প্রচারণায় সবখানেই আমাকে পাবেন আপনারা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD