বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় শুক্রবার বিকেলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাদ হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুলছাত্র সদর উপজেলার হাজীর হাওলা গ্রামের বাদল হাওলাদারের ছেলে। সে শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়, পারিবারিক, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুকরাইল এলাকার নুরুল হকের বাড়িতে আম পাড়তে আসে নিশাদ। আম গাছে উঠে উঁচু ডাল থেকে আম পাড়তে গিয়ে তার একটি হাত বৈদ্যুতিক তারকে স্পর্শ করে। এতেই নিশাদ বিদ্যুতায়িত হয়ে গাছের সঙ্ড়গে ঝুলে থাকে। কিছুক্ষণ পর ওই বাড়ির লোকজন নিশাদকে ঝুলে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিশাদকে উদ্ধার করে। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক কিশোরকে হাসাপাতালের জরুরী বিভাগে আনা হলে চেকআপ করে দেখা যায়, হাসপাতালে আনার পূর্বেই ওই কিশোর মারা যায়।

মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD